
নাজমুল হাসান নাজির,
বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারের শ্রমিক হাটে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ৭ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে এরুলিয়া বাজারের শ্রমিক হাটে বিভিন্ন এলাকা থেকে আসা দিনমজুর ও শ্রমিকরা কাজের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি শাহ ফতেহ আলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি শ্রমিকদের ওপর উঠে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর কামদিয়া গ্রামের মো. আমিরুল (৪০) এবং একই উপজেলার বইলগ্রাম এলাকার মো. নুর আলম (৪৫)। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনায় আহত ১৬ জনের নাম ও বয়স নিম্নে দেওয়া হলো:
মো. বাহাদুর (৪৫)মো. মোজাহারুল (৪৫)মো. তাজিমুল (৪৭)মো. আমিন (৩৮)মো. রহিম উদ্দিন (৬০)মো. জনাব আলী (৬৫)মো. দুলাল (৫৫)মো. সাঈদ (৫১)মো. ছবশের আলী (৫০)মো. মমতাজ আলী (৪৭)মো. রফিকুল ইসলাম (৬৫)মো. সাজু মিয়া (৫৭)মো. বাদশা (৪৮)মো. নূরুন্নবী (৩৮)মো. শাহিদ (৪০)মো. আবু হুরায়রা (২৪)
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
খبر পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।