
এস এম হাফিজুর রহমান হাফিজ, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
আগামী শনিবার যশোর জেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কমলের মায়ের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাঁকড়া ইউনিয়ন বিএনপির স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবু সাঈদ ও জিএম রিফাত হোসেন।
প্রস্তুতি সভায় বাঁকড়া ইউনিয়ন থেকে যশোর টাউন হল ময়দানের যুবদলের সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান বাবু, তোতা হোসেন, রুহুল কুদ্দুস, আল আমিন সোহাগ, কাশেম আলী ও মনসুর আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম সরদার, সাবেক ছাত্রনেতা মোঃ আনিসুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম হাফিজুর রহমান হাফিজ, যুবনেতা মোঃ ইদ্রিস আলী, তারিকুজ্জামান তারেক, রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলফিকার শাওন, যুগ্ম সম্পাদক জিএম রাসেল এবং যুবনেতা শাহজাহান আলীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কমলের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মমতাময়ী মায়ের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ বজলুর রহমান।