
বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিউজ মিডিয়া ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’র সম্পাদক ও প্রকাশক মো. মেহেদী হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারকেও খতম করার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তার স্বার্থে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক ভিডিও সংক্রান্ত সংবাদ সম্প্রতি ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’তে বস্তুনিষ্ঠভাবে প্রকাশিত হয়। এরপর আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে সম্পাদক মো. মেহেদী হাসানের ব্যক্তিগত মোবাইল নম্বরে (+৮৮০ ১৭৪৫০৫৪৯৯৮) একটি অপরিচিত নম্বর (+৮৮০ ১৮৯২৪৯০৬১৩) থেকে ফোন আসে। ফোনটি ধরতেই অপর প্রান্ত থেকে ভয়েস চেঞ্জার ব্যবহার করে গালিগালাজ ও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। সাংবাদিক মেহেদী হাসান কলটি রেকর্ড করার চেষ্টা করলে তা টের পেয়ে দুর্বৃত্তরা লাইনটি কেটে দেয়। পরবর্তীতে আবারও ফোন দিলে ১৫-১৬ সেকেন্ডের মতো কথোপকথন রেকর্ড করা সম্ভব হয় এবং তা বুঝতে পেরে পুনরায় ফোন কেটে দেওয়া হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই হুমকিদাতার এনআইডি ও পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিস্তারিত পরিচয় নিচে তুলে ধরা হলো
নাম মো বাবু শানা,পিতার নাম মো হাসান শানা,মাতার নাম মোছা আছিয়া খাতুন
জাতীয় পরিচয়পত্র (NID) 7349128798 জন্ম তারিখ ২১ অক্টোবর, ১৯৮৫
ঠিকানা ব্লক ৮ নং সেক্টর, নতুন উপশহর (পোস্ট কোড ৭৪০১), যশোর সদর, যশোর, খুলনা। টানা হুমকির মুখে সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে (জিডি নম্বর- ১৭৭৮, ট্র্যাকিং নম্বর-0FOVPH)। থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং জিডির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এএসআই (নিরস্ত্র) সুজন বিশ্বাসকে।
সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি ও ভীতি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত বাবু শানাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।