মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচর থানা এলাকা হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সাতক্ষীরা সফর বিশেষ কল্যাণ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় মাদারীপুরে জেলা কারাগারে সাজা প্রাপ্ত বন্দীদের ইলেকট্রিক্যাল ও ব্লক বাটিক বিউটি ফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা ময়নাতদন্তে হত্যার আলামত, প্রধান আসামিরা এখনও অধরা সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।

খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সাতক্ষীরা সফর বিশেষ কল্যাণ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

 

খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে পেশাদারিত্ব ও নৈতিকতার সাথে সংবাদ পরিবেশনে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আহ্বান জানান।

সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা সফর উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত একাধিক পৃথক কর্মসূচি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সুসজ্জিত চৌকস দলের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন সভায় সভাপতিত্বকারী সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় কল্যাণ সভায় উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধা ও প্রস্তাবনা তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি গুরুত্ব সহকারে সকলের কথা শেনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন। বাকি যৌক্তিক দাবিগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়

কল্যাণ সভা শেষে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রেঞ্জ ডিআইজি। পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পৃথক দুটি আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, মোঃ ইমরান খান ও শাওন রেজা। এছাড়াও জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews