মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি দৈনিক সাতক্ষীরা দিগন্তের সংবাদের পর টনক নড়ল প্রশাসনের কনস্টেবল মেহেদী ও মাহবুবকে বদলি; নামমাত্র শান্তিতে ক্ষুব্ধ সাধারণ জনতা চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৭ জনসহ গ্রেপ্তার ২২ বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি, ২০ হাজার গ্র্যাজুয়েটের কর্মসংস্থান সংকটের আশঙ্কা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র জব্দ তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির চিকিৎসকের কাছে যাওয়াই হলো কাল, বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত।

নবাগত শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সঙ্গে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: জি এম ইমরান হোসেন।

 

শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী মহোদয়ের সঙ্গে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

সৌজন্য সাক্ষাৎকালে কাশিমাড়ী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, অনলাইন জুয়া প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির নেতৃবৃন্দ সংগঠনের চলমান মানবিক কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ওসি মহোদয়কে অবহিত করেন। একই সঙ্গে কাশিমাড়ী ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও অনলাইন জুয়ামুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদুল আহসান বান্না, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান সাদ্দাম, সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন হোসেন, মাসুদ আলম, আরিফুল ইসলাম, মারুফ হোসেন, আল আমিন, আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সাক্ষাৎ শেষে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও আশ্বাস দেন যে, কাশিমাড়ী ইউনিয়নকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে শ্যামনগর থানা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির নেতৃবৃন্দও ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সামাজিক অপরাধ প্রতিরোধ, মানবিক কার্যক্রম পরিচালনা এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews