
শাহিনুর ইসলাম, তালা (উপজেলা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তালা ইউসিসিএ’র সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারেক ইমাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ইউসিসি এর সহ-সভাপতি আব্দুল মোমিন, সদস্য তপন কুমার ঘোষ, পরিদর্শক নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে একটি সমিতির ৭ জন সদস্যদের মধ্যে ৩ লক্ষ ২০ হাজার টাকা ঋণ প্রদান, সফল উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয় এবং ২০০ সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।