সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার 

টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার:

 

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ে সারাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। টানা ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় টেকনাফে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৮৭ মিলিমিটার।

টানা বর্ষণের ফলে টেকনাফ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। পাহাড়ঘেঁষা বসতিগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন কক্সবাজার উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বিশেষ করে পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews