মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

জনকল্যাণে রাজনীতি হতে হবে সেবা ও আদর্শের” — এমপি ইজ্জত উল্লাহ

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। এ সময় তিনি বলেন, “জনকল্যাণে রাজনীতি হতে হবে সেবা ও আদর্শের। জনগণের আস্থা অর্জন করেই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।”

 

শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সোনাবাড়িয়া সোনার বাংলা ডিগ্রী কলেজ মিলনায়তনে সোনাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সোনাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম কবীরের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। তিনি ন্যায়, ইনসাফ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সোনাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা এলাকার শিক্ষা, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থান, জনসেবা ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংসদ সদস্য উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, যুবনেতা মনোয়ার হোসাইন মাসুদ, সাংবাদিক জাবিদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews