
মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন স্টাফ রিপোর্টার্স
(২৭ শে জুলাই) মাদারীপুর জেলা কারাগারে সাজা প্রাপ্ত বন্দীদের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, প্রবেশন কার্যালয়, মাদারীপুর এর সহায়তায় জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামীদের ৪ টি ট্রেডে (ইলেকট্রিকাল, প্লাম্বিং, বিউটিফিকেশন ও ব্লক- বাটিক) ৮০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ৩ মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। উদ্বোধন শেষে সাজা প্রাপ্ত বন্দীদের মধ্যে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন : বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদারীপুরের জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন আক্তার, মাদারীপুরের জেলা কারাগারের জেল সুপার মো: শামীম ইকবাল ও প্রবেশন অফিসার জনাব বিএম আসাদুজ্জামান।