মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচর থানা এলাকা হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সাতক্ষীরা সফর বিশেষ কল্যাণ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় মাদারীপুরে জেলা কারাগারে সাজা প্রাপ্ত বন্দীদের ইলেকট্রিক্যাল ও ব্লক বাটিক বিউটি ফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা ময়নাতদন্তে হত্যার আলামত, প্রধান আসামিরা এখনও অধরা সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি:

 

যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ, বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার (২৭ শে জুলাই২০২৬) টিফিন বিরতির সময়ে মাইকেল গেট সংলগ্ন স্থানে অনতিবিলম্বে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ খায়রুল আনাম, মোঃ আতাউর রহমান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মালিহা ও মোছাঃ সুমাইয়া খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই সড়কটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক, প্রতিদিন হাজার হাজার যানবাহন দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে এখান দিয়ে চলাচল করে। মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। গত কয়েক মাসে এখানে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিরাপদে মাদ্রাসায় যেতে চাই, কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের সেই নিরাপত্তা দিচ্ছে না। আমাদের একটাই দাবি যশোর টু চুকনগর সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন এই ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত একটি কার্যকর গতিরোধক নির্মাণ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রণে অতি দ্রুত গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের এই যুক্তিসঙ্গত দাবির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews