মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচর থানা এলাকা হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সাতক্ষীরা সফর বিশেষ কল্যাণ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় মাদারীপুরে জেলা কারাগারে সাজা প্রাপ্ত বন্দীদের ইলেকট্রিক্যাল ও ব্লক বাটিক বিউটি ফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা ময়নাতদন্তে হত্যার আলামত, প্রধান আসামিরা এখনও অধরা সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী এবং তাঁর পুত্র আরমান এরশাদ আলমের এলাকা আগমন উপলক্ষে এক বিশাল স্মারণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭শে জুলাই সোমবার জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের ‘শহীদ জায়েদানগর’ প্রাঙ্গণে কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকত সরদার, কাজী সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সেকেন্দার আলী পাড়-এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় সমাবেশে শহীদ জায়েদার স্বামী বিশিষ্ট ভূমিহীন নেতা আব্দুল হামিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাসার বলেন, “ভূমিহীনদের অধিকার আদায়ের সংগ্রামে শহীদ জায়েদাসহ ১০ জন শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন এবং তাঁদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সবসময় পাশে থাকবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম পাড়, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সদস্য মহিউদ্দিন সিদ্দিকি, পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রতিনিধি গোলাম ফারুক বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনারুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল সামাদ, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী এবং ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক ভূমিহীন মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews