রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত পুনরায় সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম “কাল আমি ঠিক হয়ে স্কুলে যাব তো, বাবা?” ছোট্ট সালমানের আকুতি, বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত গাবুরায় যুবসমাজকে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখতে ভূমিকা রাখছে ‘গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব’ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন  জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে গেঞ্জি ও মিষ্টি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া কাবিন ও মানব পাচার চক্র কাজী বাকী বিল্লাহর সহযোগী এমদাদুল খাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ইনস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে মো. আশিকুল ইসলাম ও তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

 

বক্তব্যে তিনি গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “গণভোটের দাবির পক্ষে ৭১ শতাংশ মানুষের যে রায় রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সরকার ও বিরোধী দলকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এ সময় তিনি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ তুলে ধরে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কেও বক্তব্য দেন।

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ শাহ জালাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মতিয়ার রহমান এবং জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিত্র নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews