সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে: হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর নেতৃত্বে কুড়িকাহুনিয়া-গড়ুইমহল খালের ক্লোজারে গেটের পাট স্থাপনের কাজ শুরু আশাশুনির চিলেডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গাভীর মৃত্যু,আহত চালক হাসপাতালে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণে সক্রিয় খাজা মঈন উদ্দিন কুটিয়াল, স্থানীয়দের আস্থার প্রতীক এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার কালকিনিতে সন্তান না হওয়া নিয়ে দাম্পত্যের কলহের জেরে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের তীব্র প্রতিবাদ

সাতক্ষীরা তালা বাইনতলা, খোবরাখালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত এবং অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

তালা উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদাহ বাজারে বাইনতলা, খোবরা খালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত করা এবং অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় মাগুরা ও খলিশখালী এলাকার ভুক্তভোগী জনগণের আয়োজনে বালিয়াদহ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম ভুট্টু।

সমাবেশে বক্তব্য রাখেন ইমানুর ইসলাম, পশু চিকিৎসক সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, তুরফান গোলদার, হাসিম বিশ্বাস, আতিয়ার গোলদার, সাইদুল ফকির, সাইফুল গাজী, আবুল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করে বলেন, মাদরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কৃষ্ণ পদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সরজিৎ অবৈধভাবে খালে বাঁধ দেওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং হাজার হাজার কৃষকের ফসল ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

তারা বলেন, জনগণের স্বার্থে ও কৃষি রক্ষায় দ্রুত বাইনতলা, খোবরাখালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত করতে হবে। অন্যথায় আসন্ন বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়বে এবং ব্যাপক কৃষি ক্ষতির আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও জানান, কিছুদিন আগে উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে খালের অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ করেছিলেন। তবে পরবর্তীতে আবারও একই স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে বলে তারা দাবি করেন। বিষয়টি দ্রুত তদন্ত করে স্থায়ীভাবে অবৈধ বাঁধ অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আয়োজনে মাগুরা ও খলিশখালী ভুক্তভোগী জনগ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews