রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আসিফ হাসানের নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণের দাবি শিবিরের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানের  আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার দ্রুতই বাঁধ রক্ষার কাজ শুরু হবে এমপি খাজরায় জনগণের দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান শ্যালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভগ্নিপতির সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মণিরামপুরে জমি ভাগাভাগিকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, গর্ভবতী নারীসহ ৩ জন আহত শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ তালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে আতিকুর রহমান ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ আসিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস

খাজরায় জনগণের দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর তিন রাস্তা মোড় থেকে ভোলানাথপুর স্লুইস গেট পর্যন্ত সড়কের প্রায় ৬ থেকে ৭ কিঃমিঃ ক্ষতিগ্রস্ত অংশে বালু ফেলে চলাচল উপযোগী করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের খাজরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওঃ মাহবুবুর রহমান।

 

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহযোগিতায় এ সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় বড় গর্ত ও কাদা জমে থাকায় সাধারণ মানুষ,স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী,কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি উপলব্ধি করে নিজ উদ্যোগে রাস্তার ক্ষতিগ্রস্ত স্থানে বালু ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেন তিনি।

সংস্কার কাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

পরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে মাহবুবুর রহমান বলেন,মানুষের পাশে থাকা এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর অঙ্গীকার। এলাকার যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা,কৃষি,অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার মশিউর রহমান,মোঃ আব্দুর রহমান,মোঃ আব্দুর করিম,মোঃ জাকির হোসেন,মাওলানা মফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান,ক্ষতিগ্রস্ত সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির অন্যতম কারণ ছিল। আপাতত বালু ফেলে সংস্কার করায় যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। তারা স্থায়ীভাবে সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews