সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুগিখালী ইউনিয়নে একটু বৃষ্টিতেই পানিতে নিমজ্জিত ৩নং পাইকপাড়া ওয়ার্ডের একমাত্র রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ  প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি অতিরিক্ত দায়িত্বেও স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মো. মামুনুর রহমান দুই যুগ পর বৃত্তির গৌরব: ৬২ নং মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান-২০২৬ আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে: হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর নেতৃত্বে কুড়িকাহুনিয়া-গড়ুইমহল খালের ক্লোজারে গেটের পাট স্থাপনের কাজ শুরু আশাশুনির চিলেডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গাভীর মৃত্যু,আহত চালক হাসপাতালে

চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মো: আরিফুল ইসলাম চাটমোহর-ভাঙ্গুড়া (পাবনা):

 

পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ছাইখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলার ছাইকোলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা, মোঃ আব্দুল কুদ্দুস সরকার ওরফে কুদ্দুস খলিফার ছেলে মোঃ জুয়েল রানা (৩১) এবং নিমাইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর কার্যকারী সদস্য, বড়দানগর গ্রামের বাসিন্দা, মৃত আজগর আলী ফকিরের ছেলে মোঃ জাবেদ আলী (৪৩)।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে সম্প্রতি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) গভীর রাতে চাটমোহর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে দুই নেতাকে আটক করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জুয়েল রানা দীর্ঘদিন ধরে ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অপরদিকে জাবেদ আলী নিমাইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর কার্যকরী সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

 

চাটমোহর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

এ বিষয়ে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কিংবা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews