শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান হ্নীলা ইউনিয়ন পরিষদের জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন    বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত শ্রমিক সাকিব আহমেদ শান্তর স্মরণে দোয়া মাহফিল; পরিবারের হাতে ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা বেনাপোল বন্দরে ওজনস্কেলে কারসাজির অভিযোগ! অনিয়মে  হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা প্রবাসে বসে ভুয়া ফেসবুক পেজে চাঁদাবাজি, নেপথ্যে সাতক্ষীরা ও নড়াইলের সিন্ডিকেট ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি 

মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন   

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টার

 

কুড়িগ্রাম সদর উপজেলার মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এক আন্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো, কেক কাটা এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত অতিথিরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করেন।

 

বক্তারা বলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সন্তান মো. আবেদ আলী দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা ও সততার পরিচয় দিয়ে আসছেন। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং শিক্ষার পরিবেশ আরও সুসংহত হয়েছে।

 

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, অধ্যক্ষ মো. আবেদ আলী আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সময়ে ভূমিকা রেখে আসছেন। তাঁর এই মানবিক উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রশংসিত বলে বক্তারা মন্তব্য করেন।

 

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মো. আবেদ আলী জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews