শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি  সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক উখিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৩ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার, বীজ ও ফলজ চারা কালিগঞ্জে মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিভাবকদের উদ্বেগ, ছাত্রীদের সরিয়ে নেওয়া শুরু অভয়নগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত আশুলিয়ায় সাংবাদিক সিয়ামকে প্রাণনাশের হুমকি, নেপথ্যে থানার গেটের ‘দালাল চক্র’ ও মার্কেট সিন্ডিকেট! টেকনাফে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে,নাসির উদ্দিন লিটন

 

 

মাদারীপুর জেলাধীন ডাসার উপজেলা কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ডাসার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের সামনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা(ভারপ্রাপ্ত) কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার রমেন মধু।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। সেই লক্ষ্যে ডাসার উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। যার যতটুকু পতিত জমি রয়েছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করে চাষ করার আহবান জানান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্হানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষকদের সহায়তা দিয়ে উফশী রোপা উফশী রোপা আমন ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্যে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews