শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি  সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক উখিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৩ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার, বীজ ও ফলজ চারা কালিগঞ্জে মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিভাবকদের উদ্বেগ, ছাত্রীদের সরিয়ে নেওয়া শুরু অভয়নগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত আশুলিয়ায় সাংবাদিক সিয়ামকে প্রাণনাশের হুমকি, নেপথ্যে থানার গেটের ‘দালাল চক্র’ ও মার্কেট সিন্ডিকেট! টেকনাফে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ (বিশেষ) প্রতিনিধি

যশোরের চৌগাছা সরকারী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসানুল মিজান রুমি। কমিটির সভাপতি যশোর ২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন চৌগাছার কৃতিসন্তান আমেরিকা প্রবাসী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজনৈতিক বিশ্লেষক ড. এম শওকত আলী, যশোর আ-দ্বীন হাসপাতালের পরিচালক ও চৌগাছা সরকারী হাসপাতালের সাবেক চিকিৎসক ডাঃ ইমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, জামায়াতের সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সাংবাদিক ইয়াকুব আলী প্রমুখ। এ সময় ব্যবস্থাপনা কামটির সদস্যবৃন্দ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আগামী ১১ জুলাই চৌগাছা ১শ শয্যা সরকারী হাসপাতাল শুভ উদ্বোধন, হাসপাতালে চিকিৎসা সংকট, ব্যক্তি উদ্যোগে ৩০ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ, রোগীদের সেবারমান বৃদ্ধি, হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews