শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান হ্নীলা ইউনিয়ন পরিষদের জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন    বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত শ্রমিক সাকিব আহমেদ শান্তর স্মরণে দোয়া মাহফিল; পরিবারের হাতে ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা বেনাপোল বন্দরে ওজনস্কেলে কারসাজির অভিযোগ! অনিয়মে  হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা প্রবাসে বসে ভুয়া ফেসবুক পেজে চাঁদাবাজি, নেপথ্যে সাতক্ষীরা ও নড়াইলের সিন্ডিকেট ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি 

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গুলিসহ ইজিবাইক জব্দ সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ টাকার বেশি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস), দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং একটি ইজিবাইক জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, ২ জুলাই ২০২৬ তারিখে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক ব্যবহার করে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান পাচারের চেষ্টা হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ওই এলাকায় ত্রিমুখী ফাঁদের মাধ্যমে একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে ভোর ৪টার দিকে একটি ইজিবাইক সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যেতে দেখা যায়। অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা ইজিবাইকটিকে থামার সংকেত দিলে তাতে থাকা কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকটি ফেলে দ্রুত পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, জি-৩ রাইফেলের একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসমূহ হলো—

– ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস)
– ১টি জি-৩ রাইফেল
– ১টি দেশীয় তৈরি এলজি
– ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন
– ১৩ রাউন্ড গুলি
– ১টি ইজিবাইক

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদক, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews