শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল দুদক মামলায় চাকরিচ্যুত সেই আবুল হাসানের বিরুদ্ধে গ্রামবাসীর নানা অভিযোগ যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজ জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত: উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত  যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখে এনটিভির ২৪ বছরে পদার্পন উদযাপন সাতক্ষীরা তালা সাহাপুর ভায়ড়া বাজার বনিক সমিতির আয়োজনে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবিরে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নদীপথে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, টেকনাফ সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযানে আটক ৫

বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত শ্রমিক সাকিব আহমেদ শান্তর স্মরণে দোয়া মাহফিল; পরিবারের হাতে ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি:

 

গত ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার যশোর ট্রেডিং মাঠে কর্মরত অবস্থায় বৈদ্যুতিক শকে নিহত হন সাকিব আহমেদ শান্ত (২৩)। তিনি যশোরের রামনগর কলনির বাসিন্দা এবং মো. জাবেদের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

 

নিহত সাকিব আহমেদ শান্তর রুহের মাগফিরাত কামনায় আজ যশোর ট্রেডিং মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সহকর্মী, ব্যবসায়ী, শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া শেষে মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

 

অনুষ্ঠান শেষে নিহতের পরিবারের হাতে উপস্থিত ব্যবসায়ী, শ্রমিক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সংগৃহীত ৬৪ হাজার ২৮০ টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, একজন কর্মঠ ও সম্ভাবনাময় তরুণকে হারানো অপূরণীয় ক্ষতি। পরিবারের এই কঠিন সময়ে সবাইকে মানবিকভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি/৯১৮)-এর দপ্তর সম্পাদক মো. মামুন হোসেন রনী, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, যশোর শাখার সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন মিন্টু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলীসহ যশোর ট্রেডিং মার্কেটের সকল দোকান মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা।

 

উপস্থিত সবাই মরহুম সাকিব আহমেদ শান্তর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews