শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল দুদক মামলায় চাকরিচ্যুত সেই আবুল হাসানের বিরুদ্ধে গ্রামবাসীর নানা অভিযোগ যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজ জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত: উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত  যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখে এনটিভির ২৪ বছরে পদার্পন উদযাপন সাতক্ষীরা তালা সাহাপুর ভায়ড়া বাজার বনিক সমিতির আয়োজনে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবিরে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নদীপথে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, টেকনাফ সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযানে আটক ৫

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযানে আটক ৫

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন ,টেকনাফ, কক্সবাজার

 

চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে মায়ানমারে পাচারের সময় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ ৫ জন কথিত পাচারকারীকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।

 

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews