শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল দুদক মামলায় চাকরিচ্যুত সেই আবুল হাসানের বিরুদ্ধে গ্রামবাসীর নানা অভিযোগ যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজ জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত: উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত  যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখে এনটিভির ২৪ বছরে পদার্পন উদযাপন সাতক্ষীরা তালা সাহাপুর ভায়ড়া বাজার বনিক সমিতির আয়োজনে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবিরে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নদীপথে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, টেকনাফ সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযানে আটক ৫

সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি :

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে হবে। এছাড়া সহজ শর্তে ঋণ নিশ্চিত করা এবং সরকারি কৃষি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দেওয়া জরুরি। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। মাঠের কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

শুক্রবার (৩ জুলাই) বিকালে রূপসা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রূপসা আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

এমপি হেলাল আরও বলেন, বিএনপি এমন একটি সংগঠন যা জনগণের জবাবদিহিতায় বিশ্বাসী। জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। রাস্তা-ঘাট, সেচব্যবস্থা ও অন্যান্য উন্নয়ন কাজ নির্ধারিত সিডিউল অনুযায়ী সম্পন্ন করতে হবে। কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ হলে তা বন্ধ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। টেকসই কৃষির জন্য পরিবেশ রক্ষা অপরিহার্য। তাই প্রতিটি শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

রূপসা ইউসিসিএ লিমিটেডের সভাপতি হাসিবুর রহমান বাবুল লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ। ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews