
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিঘুলিয়া হাজ্বী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদপুর, পাবনা প্রাঙ্গণে জাতীয় পর্যায়ের “জলবায়ু পরিবর্তন সচেতনতা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্হিত ছিলেন হাজ্বী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ ও ফরিদপুর উপজেলা বি এন পির সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া। অভিভাবক সদস্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক, গণ্যমান্য ও স্থানীয় সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত সকলে পরিবেশ সংরক্ষণে গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং জলবায়ুর ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং তার যত্ন নিই।
স্লোগান:”একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের বাংলাদেশ। “আজকের বৃক্ষরোপণ, আগামীর নিরাপদ পরিবেশ।”