বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ মায়ানমারের বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, ফের উদ্বেগে সীমান্তবাসী বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ  ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী। পাটকেলঘাটায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩  হোটেলকে জরিমানা, অনিয়মে কঠোর ব্যবস্থা ডুমুরিয়ায় মাছের ঘেরে বিলীন সড়ক,চরম দুর্ভোগে হাজারো মানুষ কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২ তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক  হাবিবুল ইসলাম হাবিব সাঁওতাল বিদ্রোহ দিবসে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

পাটকেলঘাটায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩  হোটেলকে জরিমানা, অনিয়মে কঠোর ব্যবস্থা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

তালা (উপজেলা) প্রতিনিধি

পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে তিনটি হোটেলে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার ইমরান হোসাইন এবং পাটকেলঘাটা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে মক্কা বিরিয়ানি হাউস-কে ১ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড সুইটস-কে ৩ হাজার টাকা এবং মেসার্স আব্বাস হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারের কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তারা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান। এদিকে অভিযানের খবর বাজারে ছড়িয়ে পড়লে অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উপস্থিত সাধারণ মানুষ ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews