শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি  সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক উখিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৩ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার, বীজ ও ফলজ চারা কালিগঞ্জে মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিভাবকদের উদ্বেগ, ছাত্রীদের সরিয়ে নেওয়া শুরু অভয়নগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত আশুলিয়ায় সাংবাদিক সিয়ামকে প্রাণনাশের হুমকি, নেপথ্যে থানার গেটের ‘দালাল চক্র’ ও মার্কেট সিন্ডিকেট! টেকনাফে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন , টেকনাফ, কক্সবাজার:

 

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে বিশেষ তল্লাশি চালিয়ে সিএনজির ব্যাটারির ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় ইয়াবা বহনের অভিযোগে সিএনজি চালক দিল মোহাম্মদ (৩৪)-কে আটক করা হয়েছে।

 

আটক দিল মোহাম্মদ টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা বিজিবির নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় ডগ ‘রকি’র সংকেতের ভিত্তিতে সিএনজির ব্যাটারি খুলে দেখা হলে নীল পলিথিনে মোড়ানো ছয়টি মিনি প্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ সময় সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

 

বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত মূল মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান অব্যহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews