
নজরুল ইসলাম খোকন টেকনাফ:কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ৮ লিটার দেশীয় তৈরি বাংলা মদ (চোলাই মদ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক সন্দেহভাজন যাত্রীর দেহ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৮ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।