শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি  সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক উখিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৩ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার, বীজ ও ফলজ চারা কালিগঞ্জে মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিভাবকদের উদ্বেগ, ছাত্রীদের সরিয়ে নেওয়া শুরু অভয়নগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত আশুলিয়ায় সাংবাদিক সিয়ামকে প্রাণনাশের হুমকি, নেপথ্যে থানার গেটের ‘দালাল চক্র’ ও মার্কেট সিন্ডিকেট! টেকনাফে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

যশোর শিক্ষা বোর্ডে শুরু এইচএসসি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় বসেছে ৫৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ২২ হাজার ৭২৩জন, মানবিকের ৮১ হাজার ৬৯০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন। তবে কেন্দ্রে প্রবেশের আগে ঘড়ি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রবেশ মুখে কর্তব্যরতরা কাটাওয়ালা ঘড়ি নিয়ে প্রবেশ করতে দেননি। একারণে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। পরে কেন্দ্র সচিবের হস্তক্ষেপে কাটাওয়ালা ঘড়ি নিয়ে পরীক্ষা কক্ষে যান।

নিয়মিত পরীক্ষার্থী ৮০ হাজার ৩৬৫জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১২০জন। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৯১৭ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৪২ জন রয়েছে। ২৪০টি কেন্দ্রে নকলমুক্ত পরিবশে পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে মাত্র ৩৬৮ জন। পাঁচ বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের মাঝে কিছুটা সংশয় আছে। তবে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষায় মেধার যথাযথ মূল্যায়ন হবে বলে মনে করছেন তারা। পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া নিবিড় পর্যবেক্ষণের জন্য বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে বেশ কয়েকটি ‘র‌্যাপিড ভিজিল্যান্স টিম’ গঠন করা হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews