রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত পুনরায় সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম “কাল আমি ঠিক হয়ে স্কুলে যাব তো, বাবা?” ছোট্ট সালমানের আকুতি, বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত গাবুরায় যুবসমাজকে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখতে ভূমিকা রাখছে ‘গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব’ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন  জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে গেঞ্জি ও মিষ্টি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া কাবিন ও মানব পাচার চক্র কাজী বাকী বিল্লাহর সহযোগী এমদাদুল খাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে রতন সানা (৩০) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মা অমরী রানী সানা আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চন্দ্রা রানী বাছাড়কে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের মা অমরী রানী সানা জানান,শুক্রবার রাত ৮টার দিকে তার পুত্রবধূ চন্দ্রা রানী বাছাড় বামনডাঙ্গা গ্রামের অমেদ ঢালী নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। বিষয়টি নিয়ে রতনের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন।

শনিবার ভোরে রতনের বাবা অজিত সানা মাঠে যাওয়ার আগে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন,রতন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন।

তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রতনকে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে,রতন সানা পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে,ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews