শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনির চেউটিয়ায় ১ কিঃ মিঃ সড়ক ইট সলিংয়ের দাবিতে মানববন্ধন শতাধিক পরিবারের দুর্ভোগ ঠাকুরগাঁওয়ের গর্ব: লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করলেন রাণীশংকৈলের কৃতিসন্তান ব্যারিস্টার কামরুজ্জামান কালিয়াকৈর প্রধানমন্ত্রী নির্দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন লক্ষ্যে শুমারি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়  নজরুলের ভিডিও বিতর্ক শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার পদত্যাগ দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার আশাশুনির শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে পাকাকরণে এমপির হস্তক্ষেপ কামনা

নজরুলের ভিডিও বিতর্ক শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার পদত্যাগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক জামায়াত নেতা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।
​দলত্যাগকারী নেতার নাম মো. দেলোয়ার হোসেন (হরিনাগাড়ী গ্রাম)। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাম্প্রতিক নানা ইস্যুতে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হোসেন এলাকাবাসীর উপস্থিতিতে প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করেন। এরপর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে চিরতরে গুটিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
​নিজের অনুভূতি ব্যক্ত করে মো. দেলোয়ার হোসেন বলেন, “সাম্প্রতিক এসব ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও লজ্জিত। সংগঠনের একজন দায়িত্বশীল কর্মী হয়েও এই পরিস্থিতি মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই সচেতন বিবেকের তাড়নায় আমি জামায়াতের সমস্ত দায়িত্ব ও রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।”
​ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উপস্থিত একাধিক ব্যক্তি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নূরনগর এলাকায় জামায়াতের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সুপরিচিত ছিলেন। তারা এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ সঠিক বিচারের দাবি জানান।
​এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, “দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির সাধারণ একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদকের পদে ছিলেন কি না, তা দলীয় রেকর্ড যাচাই না করে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।”
​উল্লেখ্য, সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে ভিডিও বিতর্কের সৃষ্টি হলে পুরো জেলা জুড়েই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দেয়। শ্যামনগরের এই ঘটনাটি সেই আলোচনার আগুনে যেন নতুন মাত্রা যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews