সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ জকিগঞ্জের রাজনের লাশ উদ্ধার মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১ ৭০০ মিটার সড়কেই ৫০টির বেশি গর্ত, মণিরামপুরে জনদুর্ভোগের শেষ কোথায়? কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর। পাহাড় কাটার চরম খেসারত: বায়েজিদে ধসে পড়লো পাহাড়, ৩৬ পরিবার আটকা তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর):

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ানশুটার গান উ-দ্ধা-র এবং ১৬ ইয়াবাসহ হাফিজুর রহমান নামে এক যুবককে আ-টক করা হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মণিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আ-টক করা সম্ভব হয়নি।

 

অপরদিকে, একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ই-য়া-বা- সহ হাফিজুর রহমান ওরফে বাঙালী নামে এক যুবককে আ-ট-ক করে পুলিশ।

 

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অ-বৈ-ধ অ-স্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং আটককৃত আসামির ঘটনায় থানায় পৃথক দুটি মা-ম-লা দায়ের করা হয়েছে।”

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews