সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার 

শ্যামনগরে পাউবো’র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, প্লাবনের শঙ্কায় ৪০ হাজার মানুষ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর তীব্র ঢেউয়ের আঘাতে একাধিক স্থানে বাঁধ ধসে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম অভিযোগ করেন, ভাঙনের বিষয়টি বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

তিনি জানান, টানা ভারি বর্ষণ ও নদীর প্রবল ঢেউয়ের কারণে কামালকাটি, পাতাখালী ও চণ্ডীপুর এলাকায় ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এর মধ্যে কামালকাটিতে প্রায় ১ হাজার মিটার, পাতাখালীতে প্রায় ৪০০ মিটার এবং চণ্ডীপুর এলাকায় প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

 

চেয়ারম্যান আরও বলেন, দ্রুত জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে পদ্মপুকুর ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়তে পারেন। পাশাপাশি কয়েক হাজার মৎস্যঘের প্লাবিত হয়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট পাউবো সেকশন অফিসার (এসও) মো. আলমগীর হোসেন ভাঙনের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় তহবিল অনুমোদন পাওয়া গেলে দ্রুত ভাঙনরোধ ও সংস্কার কাজ শুরু করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews