বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা

ত্যাগের মহিমায় তিন প্রজন্ম বাবা দিবসে এক পরম আশ্রয়ের উপাখ্যান

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক 

আজ বিশ্ব বাবা দিবস। ‘বাবা’—কেবল একটি শব্দ নয়; এক বিশাল আকাশ, এক পরম নির্ভরতা এবং নিঃস্বার্থ ত্যাগের এক জীবন্ত মহাকাব্য। নিজের জীবনের সমস্ত রঙ-আহ্লাদ বিসর্জন দিয়ে, রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে, কখনো খেয়ে না খেয়ে যিনি সন্তানকে আগলে রাখেন, তিনিই বাবা। আজ এই বিশেষ দিনে ত্যাগের সেই চিরন্তন মহিমাকে ধারণ করে এক অনন্য ও আবেগঘন দৃষ্টান্ত স্থাপন করেছে এক পরিবারের তিন প্রজন্ম।

মোঃ এবাদুল মোল্লা, তাঁর সুযোগ্য সন্তান মোঃ মেহেদী হাসান এবং মেহেদী হাসানের শিশুপুত্র মোঃ আবু রায়হান। এই তিন পুরুষের একই ছাদের নিচে একসাথে পথচলা এবং একে অপরের ছায়ায় বেড়ে ওঠা যেন চলতি বছরের বাবা দিবসের সবচেয়ে সুন্দর ও অনুকরণীয় এক পারিবারিক চিত্র।

 

পারিবারিক জীবনের এই সুন্দর মেলবন্ধন নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোঃ মেহেদী হাসান। তিনি নিজে আজ একজন সফল পিতা হলেও, নিজের বাবার অবদানের কথা স্মরণ করে বলে

বাবা মানেই এক পরম ত্যাগের মহিমা। আজ আমি নিজে একজন বাবা হয়ে প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি, সন্তানকে মানুষের মতো মানুষ করতে একজন পিতাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের একটু ভালো রাখার জন্য, আমাদের মুখে অন্ন তুলে দিতে আমার বাবা মোঃ এবাদুল মোল্লা নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়েছেন। আমাদের মানুষ করতে তিনি যে কষ্ট করেছেন, তা কখনো ভুলবার নয়।”

মেহেদী হাসান আজ শুধু একজন সন্তানই নন, তিনি নিজেও একজন বাবা হিসেবে তাঁর সন্তান মোঃ আবু রায়হানের মাঝে সেই একই মূল্যবোধ ও ভালোবাসার বীজ বুনে দিচ্ছেন, যা তিনি তাঁর বাবার কাছ থেকে পেয়েছেন।

 

যান্ত্রিক সভ্যতার এই যুগে যেখানে যৌথ পরিবারগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, সেখানে একই সাথে তিন প্রজন্মের এই সহাবস্থান ও আত্মিক টান সত্যিই এক বিরল সৌভাগ্যের প্রতীক।

এই বিশেষ দিনে সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মেহেদী হাসান বলেন—

মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে তিনি আমাদের তিন পুরুষকে একসাথে সুস্থ ও সুন্দরভাবে রেখেছেন। এই বাবা দিবসে আল্লাহর কাছে আমার একটাই আকুতি—তিনি যেন আমার বাবা মোঃ এবাদুল মোল্লার হায়াত দারাজ করেন এবং আমার সন্তান আবু রায়হানের ভবিষ্যৎ উজ্জ্বল ও দীর্ঘায়ু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই পরম আশ্রয়কে ‘বাবা’ বলে ডাকতে পারি। বাবা, তুমি ছাড়া আমাদের জীবনের পূর্ণতা আর কোথাও নেই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews