রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ইউপি সচিব আফজালের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: একাধিকবার সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বিজেপিসি শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিল সহ আয়ুব হোসেন নামে এক মাদক কারবারি গ্রেফতার সম্পন্ন হলো নিমতলা খাল খনন বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা  নিরসনের আশা, কৃষি ও মৎস্য চাষে খুলছে নতুন সম্ভাবনা জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী, পাইকগাছার রাড়ুলিতে নানা আয়োজনে উদযাপন বেতাগীতে চলমান জমি বিরোধে রাতের আঁধারে ঘরের সামনে টিনের বেড়া, তদন্তের আশ্বাস পুলিশের

বেতাগীতে চলমান জমি বিরোধে রাতের আঁধারে ঘরের সামনে টিনের বেড়া, তদন্তের আশ্বাস পুলিশের

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা ( বরগুনা )

 

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজারের দক্ষিণ পাশে একটি বসতঘরের সামনে রাতের আঁধারে টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। জমিটি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

জানা গেছে, বিরোধপূর্ণ জমি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশনার আলোকে বেতাগী থানায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার উভয় পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

অভিযোগকারী ও মামলার বাদী মো. সগীর আকন জানান, গত ১ আগস্ট ২০২৬ গভীর রাতে দুর্বৃত্তরা তার দাবি করা জমিতে থাকা বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়।

তিনি বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়াতে চাই না। আমার ক্রয়সূত্রে প্রাপ্ত ও আদালতের রায়ে স্বীকৃত জমির সামনে গভীর রাতে জোরপূর্বক টিনের বেড়া দেওয়া হয়েছে। আমি প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি এবং অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

 

সগীর আকন আরও দাবি করেন, তিনি ক্রয়সূত্রে ০.১১ শতাংশ জমির মালিক হলেও দাতা তাকে সম্পূর্ণভাবে জমি বুঝিয়ে দিতে পারেননি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে মো. ফারুক হাওলাদার বলেন, সালিশি বৈঠকে নির্ধারিত সীমা অনুযায়ী মো. সগীর আকনের ৮ দশমিক ৫ ফুট ক্রয়সূত্রের জমি রেখে তিনি নিজের অংশে টিনের বেড়া নির্মাণ করেছেন। তার দাবি, অন্যের জমি দখল করে তিনি কোনো কাজ করেননি।

 

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান ছিল। পরে উভয় পক্ষ একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় এবং জমিটি একাধিকবার পরিমাপ করা হয়েছে। সম্প্রতি শুনেছি, কে বা কারা সেখানে টিনের বেড়া দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews