শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান বনওয়ারীনগর ইউনিয়ন যুবদল ছাত্রদল সেচ্ছাসেবকদলের উদ্যোগে যোগদান ও কর্মী সভা অনুষ্ঠিত  জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্যামনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা অভিভাবক ও সচেতন মহলের প্রতি জরুরি আহ্বান দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই চুয়াডাঙ্গার জীবননগর পুলিশের অভিযানে ৩ মাদকসেবী আটক নিজস্ব প্রতিনিধি আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী

ভাঙ্গুড়ায় অভিনব উপায়ে দুধ তৈরি, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড-জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

 

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে আটক আশরাফুল আলী। ছবিটি আদালতের রায় কার্যকরের পর পুলিশের হেফাজতে তোলা। ছবি : এনটিভি অনলাইন

সাদা দুধের আড়ালে চলছিল বিষাক্ত কেমিক্যালের কারবার। ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল নকল দুধ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের আকস্মিক অভিযানে ফাঁস হয়ে যায় সেই চাঞ্চল্যকর কর্মকাণ্ড। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রায় ২০০ লিটার ভেজাল দুধ এবং দুধ তৈরির বিপুল রাসায়নিক উপকরণ। এ ঘটনায় আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ি গ্রামে উপজেলা প্রশাসন পরিচালিত বিশেষ অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী সিংগাড়ি গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশরাফুল আলীর বাড়িতে গোপনে ভেজাল দুধ তৈরির কাজ চলছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পাওয়ার আগেই বাড়িটি ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে নকল দুধ তৈরিতে ব্যবহৃত ননবিয়ার কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

 

অভিযানে উদ্ধার হওয়া উপকরণগুলো দেখে উপস্থিত কর্মকর্তারা ধারণা করেন, এসব রাসায়নিক মিশিয়ে সাধারণ মানুষের অজান্তেই বাজারজাতের জন্য ভেজাল দুধ প্রস্তুত করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আশরাফুল আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পুরো অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। ভেজাল খাদ্য তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কাউকে কোন ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews