শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান বনওয়ারীনগর ইউনিয়ন যুবদল ছাত্রদল সেচ্ছাসেবকদলের উদ্যোগে যোগদান ও কর্মী সভা অনুষ্ঠিত  জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্যামনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা অভিভাবক ও সচেতন মহলের প্রতি জরুরি আহ্বান দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই চুয়াডাঙ্গার জীবননগর পুলিশের অভিযানে ৩ মাদকসেবী আটক নিজস্ব প্রতিনিধি আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. পিয়ার আলী গাজীর (বৃদ্ধ) মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে। দুই দিনের উদ্বেগ, উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান হলেও স্বজনদের কাছে তার ফিরে আসা হলো নিথর দেহে। নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়,

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু সারাদিনের চেষ্টার পরও তার খোঁজ মেলেনি।

 

অবশেষে শুক্রবার (৩১জুলাই )রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে একটি মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তিনি পিয়ার আলী গাজীর ছেলে আব্দুস সবুরকে জানালে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহটি পিয়ার আলী গাজীর বলে শনাক্ত করেন। এ ঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া

 

নেমে এসেছে। দুই দিনের প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে ফিরে পেলেও তা ছিল নিথর দেহে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews