শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে চাপা পড়ে যাত্রীর মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান,হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ তৃণমূল রাজনীতি থেকে জনসেবার অঙ্গীকারঃ ইউনিয়ন উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে আলোচনায় বিএনপি নেতা বাবুল আক্তার বুধহাটায় মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা, গ্রেফতার-৩ বাঁকড়ায় যুবদলের প্রস্তুতি সভা ও আরাফাত কমলের মায়ের সুস্থতা কামনায় দোয়া আশাশুনিতে পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ ইসির ‘রেড অ্যালার্ট’ স্পিকারের সংকেত পেলেই পদ হারাচ্ছেন সাবেক এমপি গাজী নজরুল তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

আশাশুনিতে পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরা আশাশুনিতে পুলিশের পৃথক অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৫০০ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান জানান,বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি কাঁচাবাজার চান্নি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আশাশুনি সদরের মোখলেছুর রহমান মোড়লের ছেলে সাকিব মোড়লের অস্থায়ী জুতার দোকান থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই অভিযানে আশাশুনি সদরের মৃত তফিল উদ্দিন সরদারের ছেলে মো.সাইফুল সরদার (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল বাজার সংলগ্ন জাহিদুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে দক্ষিণ বাইনতলা গ্রামের মার্জন মোল্যার ছেলে মো.মোস্তফা মোল্যা (৩০) এবং বড়দল বাজারের মো.জালাল গাজীর ছেলে মো.জাহিদুল ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews