শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে চাপা পড়ে যাত্রীর মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান,হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ তৃণমূল রাজনীতি থেকে জনসেবার অঙ্গীকারঃ ইউনিয়ন উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে আলোচনায় বিএনপি নেতা বাবুল আক্তার বুধহাটায় মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা, গ্রেফতার-৩ বাঁকড়ায় যুবদলের প্রস্তুতি সভা ও আরাফাত কমলের মায়ের সুস্থতা কামনায় দোয়া আশাশুনিতে পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ ইসির ‘রেড অ্যালার্ট’ স্পিকারের সংকেত পেলেই পদ হারাচ্ছেন সাবেক এমপি গাজী নজরুল তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার-পাবনা প্রতিনিধি

 

গতকাল ৩০ জুলাই ২০২৬ খ্রি. বিকাল ১১:০০ ঘটিকায় পাবনার জেলার পুলিশ লাইন্স শহীদ আব্দুল জলিল মিলানায়তনে পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহোদয়ের সঞ্চালনায় বিদায়ী অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।

 

বক্তারা বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মেধাবী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে পাবনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা-সহ সার্বিক বিষয়ে পাবনা বাসী সেবায় যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে উজাড় করে দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। বক্তারা গুণী এই পুলিশ কর্মকর্তার এহেন মানবিক কর্মকান্ডের ফলে তিনি পাবনা জেলা পুলিশ এবং পাবনাবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

 

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।”

 

শেষে পুলিশ সুপার মহোদয় পাবনা জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন।

 

অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ মহোদয়

 

এ সময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews