রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ইউপি সচিব আফজালের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: একাধিকবার সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বিজেপিসি শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিল সহ আয়ুব হোসেন নামে এক মাদক কারবারি গ্রেফতার সম্পন্ন হলো নিমতলা খাল খনন বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা  নিরসনের আশা, কৃষি ও মৎস্য চাষে খুলছে নতুন সম্ভাবনা জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী, পাইকগাছার রাড়ুলিতে নানা আয়োজনে উদযাপন বেতাগীতে চলমান জমি বিরোধে রাতের আঁধারে ঘরের সামনে টিনের বেড়া, তদন্তের আশ্বাস পুলিশের

জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী, পাইকগাছার রাড়ুলিতে নানা আয়োজনে উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরা  ২ আগষ্ট জগতবিখ্যাত বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন। ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। পিতা হরিশ্চন্দ্র রায়,মাতা ভুবনমোহিনী দেবী। তিনি বাবার প্রতিষ্ঠিত স্কুল এমই স্কুলে শিক্ষাজীবন শুরু করেন।পরে কোলকাতা হেয়ার স্কুলে ভতি হন। সেখানে অসুস্থ হয়ে পড়লে আবার গ্রামে ফিরে আসেন। পরে আবার কোলকাতা অ্যালবাট স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পাশ করেন। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজ ও প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। তিনি স্কটল্যান্ড থেকে বিএসসি ও ডিএসসি ডিগ্রি লাভ করেন।তিনি গবেষনায় মনোনিবেশ করেন। তার গবেষণার বিষয় ছিলো’ “কপার- ম্যাগনেশিয়াম শ্রেনির যৌগ’। এ গবেষণায় তাকে শ্রেষ্ট হিসাবে মনোনিত করা হয় এবং হোপ পুরষ্কারে ভূষিত হন।১৮৮৮ সালে তিনি দেশে ফিরে আসেন এবং শিক্ষকতা বিষয় ও রসায়ন গবেষনায় মনোনিবেশ করেন। শিক্ষাবিদ, সমাজসংস্কারক হিসাবে তার অবদান আজও বাংলাদেশ ও ভারত জুড়ে সমানভাবে সমাদৃত।ভারতের প্রথম রসায়ন ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা।

জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে রাড়ুলী ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানীর নিজ বাসভবনে সকাল ১০ টায় তার আবক্ষ মুর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরবর্তী তে সুবিধা জনক সময়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জগৎখ্যাত বিজ্ঞানী রসায়নবীদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত হবে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বৈজ্ঞানিক অবদান, দেশপ্রেম এবং তার জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আয়োজক কমিটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews