রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ইউপি সচিব আফজালের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: একাধিকবার সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বিজেপিসি শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিল সহ আয়ুব হোসেন নামে এক মাদক কারবারি গ্রেফতার সম্পন্ন হলো নিমতলা খাল খনন বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা  নিরসনের আশা, কৃষি ও মৎস্য চাষে খুলছে নতুন সম্ভাবনা জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী, পাইকগাছার রাড়ুলিতে নানা আয়োজনে উদযাপন বেতাগীতে চলমান জমি বিরোধে রাতের আঁধারে ঘরের সামনে টিনের বেড়া, তদন্তের আশ্বাস পুলিশের

শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আবুজার গাজী, বিশেষ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট ব্লকে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) ঈশ্বরীপুরের ৩০ নং ধুমঘাট এস এম সি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, যুগ্ন-আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, আবুল কালাম মোড়ল, গাজী শহীদুজ্জামান, গাজী শাহ আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে স্বগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষক, মৎস্যচাষি, স্থায়ী জেলে এবং পশুপালন খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা নগদ প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ, ভর্তুকিতে কৃষিযন্ত্র, সার ক্রয়ের সুবিধা, ডিজিটাল কৃষি পরামর্শ, কৃষিঋণ, সেচসুবিধাসহ মোট ১০ ধরনের সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews