রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ইউপি সচিব আফজালের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: একাধিকবার সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বিজেপিসি শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিল সহ আয়ুব হোসেন নামে এক মাদক কারবারি গ্রেফতার সম্পন্ন হলো নিমতলা খাল খনন বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা  নিরসনের আশা, কৃষি ও মৎস্য চাষে খুলছে নতুন সম্ভাবনা জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী, পাইকগাছার রাড়ুলিতে নানা আয়োজনে উদযাপন বেতাগীতে চলমান জমি বিরোধে রাতের আঁধারে ঘরের সামনে টিনের বেড়া, তদন্তের আশ্বাস পুলিশের

মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিল সহ আয়ুব হোসেন নামে এক মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিলসহ মো. আয়ুব হোসেন (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ সদস্যরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলাধীন পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামের বেড়ির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী সু কৌশলে দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. আয়ুব হোসেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের দিন আলী গাজীর ছেলে। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পেয়ারপুর গ্রামের বেড়ির বাজারে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য এস্কুফ সিরাপ (ফেন্সিডিল) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে র‍্যাবের বিশেষ সোর্সৈর মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে এ তথ্য আসে। র‍্যাবের চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের মধ্যে আয়ুব হোসেনকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। আরেকজন পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আয়ুবকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। এসময় তাকে তল্লাশি করে তার ডান হাতে থাকা কালো রঙের কাঁধ ব্যাগের ভিতরে সাদা রঙের টেপ দ্বারা মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত ৮০ বোতল ও বাম হাতে থাকা নীল রঙের হাত ব্যাগের ভেতর থেকে ৪৮ বোতলসহ মোট ১২৮ বোতল এস্কুফ সিরাপ পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮৪ হাজার টাকা। একই সাথে তার প্যান্টের ডান পকেট থেকে মাদক বিক্রয়লব্ধ অর্থ নগদ ৭ হাজার ৭ শত টাকা এবং একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, খুলনা ও বরিশালে তার নামে ৪ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আয়ুবসহ পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ একসঙ্গে মাদকদ্রব্য বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। আসামি নেশা জাতীয় মাদকদ্রব্য এস্কুফ সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪ (গ)/৪১ ধারায় অপরাধ করেছে। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং প্রতিনিয়তই তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আরও বলেন যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সেখানেই আমাদের এ অভিযান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews