বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র  

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা ( বরগুনা )

 

বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুদার ইউনিয়নের গুরুত্বপূর্ণ কাজীরহাট বাজারের ইজারাকৃত জমি বেদখলে থাকার অভিযোগ উঠেছে। এতে বাজার পরিচালনায় নানা সমস্যার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে গাছের চারা বিক্রির দোকান বসায় সড়ক দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।

 

কাজীরহাট বাজারের ইজারাদার মো. মাহবুবুর রহমানের অভিযোগ, বাজারে মাছের টোলসহ বিভিন্ন খাত থেকে ইজারা নেওয়া হলেও বাজারের মূল জমির পুরো অংশ তিনি বুঝে পাননি। এ বিষয়ে বেতাগী ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর।

 

ইজারাদার বলেন, আমি বাজারের ইজারাদার হলেও বাজারের মূল জমির সব জায়গা বুঝে না পাওয়ায় বাজার নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। জায়গা সংকটের কারণে বিভিন্ন দোকান মহাসড়কের দুই পাশে বসছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

 

সরেজমিনে দেখা যায়, কাজীরহাট বাজারের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও কাদায় নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের বিভিন্ন অংশে জলাবদ্ধতা তৈরি হয়।

এদিকে বাজারে একটি পাবলিক টয়লেট থাকলেও সেটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী বলে অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের। তাদের দাবি, টয়লেটটির কোনো নিয়মিত রক্ষণাবেক্ষণ বা দেখভাল নেই।

 

স্থানীয় ক্রেতা-বিক্রেতারা বলেন, বাজারটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলেও অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বাজারের জমি দখলমুক্ত করে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

 

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজারের জমি পরিমাপ ও দখলমুক্ত করার পাশাপাশি বাজারের সার্বিক অবকাঠামো ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews