মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয চুয়াডাঙ্গায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি’র স্টাফ রিপোর্টার বহিষ্কার নীতিমালা লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গে চার সাংবাদিক বহিষ্কার প্রতারণা রোধে কর্তৃপক্ষের কড়া সতর্কতা আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশাশুনিতে নিখোঁজের দু’দিন পর বাড়ির পেছন থেকে কালামের মরদেহ উদ্ধার জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে আমি সকলের এমপি,আপনারা নির্বিঘ্নে আমার কাছে আসবেন মুহাদ্দিস রবিউল বাশার

আশাশুনিতে নিখোঁজের দু’দিন পর বাড়ির পেছন থেকে কালামের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

 

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে নিখোঁজের দু’দিন পর কালাম সরদার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে ড্রেনের পাশ থেকে কাদামাটি মাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কালাম সরদার আগরদাড়ী গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। পরিবারের সদস্যরা জানান,গত শনিবার (৮ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। এরপর স্ত্রী ও দুই ছেলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরকে জানানো হয়। তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

সোমবার সকালে পাশের বাড়ির এক নারী হাঁসের বাচ্চা খুঁজতে গিয়ে বাড়ির পেছনে ড্রেনের কাছে কাদামাটি মাখা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি সেখানে কেউ পড়ে আছে ভেবে স্থানীয়দের খবর দেন। পরে কালামের স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বড় ছেলে গোল্ডেন ও ছোট ছেলে মামুন জানান,তাদের বাবার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে পাশের নুর ইসলাম সরদারের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান বলেন,“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

নিখোঁজের দু’দিন পর বাড়ির অদূরে কাদামাটি মাখা অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্বজন ও স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews