শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে পৃথক দুটি সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খালিশপুরস্থ সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন একাডেমী’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হশাকিল গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন খাজরায় ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ মুচলেকায় মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক ইউনুছ গাজী বিশ্বকাপ শেষ, কেশবপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শ্যামনগরে অনৈতিক কর্মকাণ্ডে হাতেনাতে আটক বিএনপির যুবদল নেতা বহিষ্কারাদেশ বহাল থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে রফা, জনমনে তীব্র ক্ষোভ

স্বাধীনতার ৫৪ বছর পর ইটের সোলিংপেয়ে উৎফুল্ল এলাকাবাসী, জনমনে স্বস্তি।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

হাবিবুল্লা বাহার, শ্যামনগর, উপজেলা প্রতিনিধি

 

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর কাঙ্ক্ষিত ইটের সোলিং রাস্তা পেয়ে উচ্ছ্বসিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি সোলিং হওয়ায় অবসান ঘটেছে স্থানীয় হাজারও মানুষের চলাচলের চরম ভোগান্তির।

শুক্রবার সকালে নবনির্মিত ৪৫০ ফুট ইটের সোলিং রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ নং ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এতদিন কাঁচা ও খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ত। ফলে স্থানীয় গ্রামবাসীসহ বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও জরুরি রোগীদের যাতায়াতে পোহাতে হতো চরম দুর্ভোগ। স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি রাস্তাটিতে ইটের সোলিংয়ের কাজ সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু বলেন, “আটুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনগণের দুর্ভোগ লাঘবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ৪৫০ ফুট সোলিং রাস্তা নির্মাণের ফলে ৯ নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এতে স্থানীয়দের যাতায়াতব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।”

অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বহুল প্রতীক্ষিত এই রাস্তাটি সোলিং হওয়ায় পুরো এলাকা জুড়ে আনন্দ ও স্বস্তির আমেজ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews