
মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,
মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয় ০৭/০৮/২০২৬ খ্রি. বিকাল ১৬.৪০ ঘটিকার সময় প্রথম দফায় মাদারীপুর জেলার ডাসার থানাধীন বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া (ভাঙ্গা ব্রীজ) সাকিনস্থ ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বপাশে ধৃত আসামী মাহাবুব খান এর বসতঘরের সামনে হতে ধৃত আসামী ১। মাহবুব খান (৪৬), পিতা- মজিদ খান, মাতা- রেহেনা বেগম, সাং- আটিপাড়া (ভাঙ্গা ব্রীজ), থানা- ডাসার, জেলা-মাদারীপুর,২/ আসাদ খান (৩৫) পিতা-হালিম খান, মাতা- মাকসুদা বেগম, সাং- খাতিয়াল, থানা-ডাসার, জেলা- মাদারীপুরদ্বয়ের দখল হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এবং উক্ত দিনেই দুটি অভিযান পরিচালনা করা হয়।
দ্বিতীয় দফায়
০৭/০৮/২০২৬ খ্রি. বেলা ১২.৪৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার ডাসার থানাধীন বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ার পাড় সাকিনের ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ার পাড় ব্রীজের দক্ষিন পার্শের ঢাল হতে ধৃত আসামী ১। এমারত ফকির (৫৫), পিতা- মৃত্যু তৈয়াব আলী ফকির, মাতা- ফিরোজা বেগম, ২। সোহেল মাতুব্বর (৫০), পিতা- মৃত মোক্তার মাতুব্বর, মাতা- আয়মন নেসা, উভয় সাং- দক্ষিন ঝিকরহাটি, থানা- মাদারীপুর সদর, ৩। মোঃ রুবেল হাওলাদার (৩০), পিতা- সিরাজ হাওলাদার, মাতা- পারুল বেগম, সাং- খামার বাড়ী, সর্বথানা- মাদারীপুর সদর, ৪। মোঃ জিসান শেখ (২৪), পিতা- মোহাম্মদ আলী শেখ, মাতা- লিপি বেগম লিমা, ৫। সজল বেপারী (২৫), পিতা- হানিফ বেপারী, মাতা- বকুল বেগম, উভয় সাং- পূর্ব বোতলা, থানা- ডাসার, সর্বজেলা- মাদারীপুরদের দখল হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মোট ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ।