শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে পৃথক দুটি সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খালিশপুরস্থ সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন একাডেমী’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হশাকিল গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন খাজরায় ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ মুচলেকায় মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক ইউনুছ গাজী বিশ্বকাপ শেষ, কেশবপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শ্যামনগরে অনৈতিক কর্মকাণ্ডে হাতেনাতে আটক বিএনপির যুবদল নেতা বহিষ্কারাদেশ বহাল থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে রফা, জনমনে তীব্র ক্ষোভ

গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ শেখ ফরিদ রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি ৮০ সিসি ডায়াং মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে গোদাগাড়ী থানার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ধাতমা গামস্থা এলাকার প্যারাডাইস রাইস মিলের সামনে বসন্তপুর থেকে গোগ্রামগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ রানা, এএসআই মন্টু হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানে গ্রেপ্তার হন রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ হামিম (২৪) এবং রাজপাড়া থানার পূর্ব রায়পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ফিরোজ শেখ (২৫)।

পুলিশ জানায়, তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ৮০ সিসি ডায়াং মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যা তারা ব্যবহার করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews