শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে পৃথক দুটি সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খালিশপুরস্থ সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন একাডেমী’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হশাকিল গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন খাজরায় ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ মুচলেকায় মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক ইউনুছ গাজী বিশ্বকাপ শেষ, কেশবপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শ্যামনগরে অনৈতিক কর্মকাণ্ডে হাতেনাতে আটক বিএনপির যুবদল নেতা বহিষ্কারাদেশ বহাল থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে রফা, জনমনে তীব্র ক্ষোভ

খাজরায় ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একই পরিবারের ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

খাজরা গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র অভিযোগকারী সিদ্দিক গাজী জানান,শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে প্রতিবেশী কহিনুর সানার সঙ্গে অভিযুক্তদের ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা চলছিল। তিনি উভয় পক্ষকে শান্ত হওয়ার পরামর্শ দিলে একই গ্রামের মৃত বাচা গাজীর ছেলে আবুল হোসেন,তার স্ত্রী ফিরোজা খাতুন,পুত্র সাইফুল ইসলাম,শরিফুল ইসলাম,আশরাফুল ইসলাম ও পুত্রবধু ইসমতআরা পারভীন ও মারুফা খাতুন তার ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি মেরে আহত করে। অভিযোগে বলা হয়েছে,এ সময় প্রধান অভিযুক্ত আবুল হোসেন তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন এবং হুমকি দিয়ে চলে যান।

অভিযোগে আরও বলা হয়,একই দিন বিকেল ৩টার দিকে খাজরা বাজারে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। এক পর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করা হলে তিনি সরে গিয়ে প্রাণে রক্ষা পান। এছাড়া গলা চেপে ধরা,গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা,বুকে ও গলায় আঘাত এবং পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এ বিষয়ে আশাশুনি থানার ডিউটি অফিসার এ এস আই আমিত হাসান জানান,অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews