শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা  ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব শ্যামনগরে দুস্থ-অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরায় সড়কে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত, চালক আটক

ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার, সাতক্ষীরায় থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও সম্মানহানিকর পোস্টের মাধ্যমে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘একুশের বাণী’র জেলা প্রতিনিধি ও পেশাদার সাংবাদিক শহিদুল আলম বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
​অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাতক্ষীরা পৌরসভার কাঠিয়া লস্কর পাড়া (ঝটিতলা) এলাকার আশরাফুল ইসলামের ছেলে আসাদুল জামানকে।
​অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত আসাদুল জামান তার ব্যক্তিগত ‘prince Asadushzzaman’ নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক শহিদুল আলমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য সংবলিত একটি পোস্ট দেন। ভিত্তিহীন এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর পেশাগত ও সামাজিকভাবে তার মারাত্মক মানহানি ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। পেশাগত সুনাম রক্ষা ও ন্যায়বিচারের স্বার্থে তিনি আইনি প্রতিকার চেয়ে থানা কর্তৃপক্ষের দ্বারস্থ হন।
​এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বুলবুল জানান, “সাংবাদিকের ওপর অনলাইনে চরিত্রহননের লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা ও সাইবার অপরাধের মাত্রা যাচাই করা হচ্ছে। ঘটনাটি আমলযোগ্য অপরাধের আওতাভুক্ত হওয়ায় নিয়মিত মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews