রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৭০০ মিটার সড়কেই ৫০টির বেশি গর্ত, মণিরামপুরে জনদুর্ভোগের শেষ কোথায়? কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর। পাহাড় কাটার চরম খেসারত: বায়েজিদে ধসে পড়লো পাহাড়, ৩৬ পরিবার আটকা তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। আশাশুনির গর্ব মোঃ জারিফ মাহমুদ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫- ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি পে‌য়ে‌ছে”

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী, অভিভাবক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এডিপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু। প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইয়াকুব আলী, ইউপি সদস্য মো. সাব্বির ইসলাম রয়েল, আশরাফুল ইসলাম, নিরঞ্জন রায়, আমীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নূরনেসা বেগম ও রাধিকা রানি, কবিরাজ গার্লস স্কুলের সহকারী শিক্ষক মো. ইউনুস আলী, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও ভবিষ্যতের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

বক্তারা আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিতে হবে। এতে একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সভা শেষে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews