শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা  ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব শ্যামনগরে দুস্থ-অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরায় সড়কে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত, চালক আটক

সাতক্ষীরায় সড়কে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সড়ক পথে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি, যাত্রী হয়রানি ও অনিয়ম প্রতিরোধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এ বার্তা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

সভায় জেলার সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করা এবং চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ সুপার।

বক্তব্যে পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সড়ক পথে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বা পরিবহন খাতের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “রোগীবাহী অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা আমাদের প্রত্যেকের মানবিক ও নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অ্যাম্বুলেন্সের গতিরোধ, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

সভায় উপস্থিত বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পথে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে জেলা পুলিশের এ সময়োপযোগী পদক্ষেপ ও চলমান উদ্যোগকে স্বাগত জানান। চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে তারা জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত উভয় পক্ষের প্রতিনিধিরা সড়কে শৃঙ্খলা ফেরাতে পারস্পরিক সমন্বয় ও নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাতক্ষীরা জেলা বাস ও ট্রাক মালিক সমিতির শীর্ষ সারির নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews