মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয চুয়াডাঙ্গায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি’র স্টাফ রিপোর্টার বহিষ্কার নীতিমালা লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গে চার সাংবাদিক বহিষ্কার প্রতারণা রোধে কর্তৃপক্ষের কড়া সতর্কতা আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশাশুনিতে নিখোঁজের দু’দিন পর বাড়ির পেছন থেকে কালামের মরদেহ উদ্ধার

মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

(১১ ই আগস্ট) সকাল ১১.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন ডাসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়। উক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ডাসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জনু মাতুব্বর। সভায় সভাপতি উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মাঝে ইউনিয়নের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।

 

আপনারা নিশ্চয় অবগত আছেন কোর্টের আকারেই ডাসার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচার কার্য সম্পন্ন করার জন্য এজ্লাস দেওয়া হয়েছে, হলফনামা দেওয়া হয়েছে। ছোট ছোট বিরোধ গুলোর জন্য আমরা এখন থেকে থানা কোর্টে যাব না। কেননা থানা কোর্টে মামলা করতে অনেক অনেক টাকা খরচ হয় এবং কোর্টের দুব্বায় ও টাকা চায়।

সভায় উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশান্ত বৈদ্য, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাহাবুদ্দিন, ইউপি সদস্যগন, গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন বিগত ফেব্রুয়ারী ২০২৪ হতে জুলাই ২০২৬ পর্যন্ত ডাসার ইউনিয়নে সরাসরি মামলা দায়ের করা হয়েছে ৯৩ টি, উচ্চ আদালত থেকে ডাসার ইউনিয়নে মামলা প্রেরণ করেছেন ০৫ টি,মোট মামলা ৯৮ টি,এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৯৮ টি মামলা, বাতিল খারিজ নেই, মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ৬১১৯০০০/- ৬১ লক্ষ ১৯ হাজার টাকা।

উপজেলা কো-অর্ডিনেটর বলেন আপনারা সকলেই গ্রাম আদালতের প্রচার প্রচারণা করবেন এখানে যারা উপস্থিত হয়নি তাদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিবেন। গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাওয়া যায়। গ্রাম আদালত নামমাত্র খরচে মামলা নিষ্পত্তি করে ফৌজদারি মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এছাড়া এই আদালতে অন্য কোন টাকা পয়সা লাগে না।

তাই আমরা সকলেই বলবো “আর যাব না দূরের আদালতে চলো যাই মোরা গ্রাম আদালতে”। এই শ্লোগানকে সামনে রেখেই আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রাম আদালতের কাজের গতিশীলতা আনতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews